সাভারে এক মুদি দোকানিকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো- কাউন্দিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে আলামিন (২২) ও ফারুক হোসেনের ছেলে সুলতান মিয়া (১৮)। গত শনিবার রাতে ওই এলাকাতেই ধর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সাভার মডেল থানার এসআই প্রাণকৃষ্ণ অধিকারী গতকাল রবিবার দেশ রূপান্তরকে বলেন, রায়হান ও আলামিনসহ ৫ যুবক মুদি দোকানি ও তার স্ত্রীকে কৌশলে নির্জন জায়গায় ডেকে নিয়ে যায়। এরপর দোকানিকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে।
