চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকা থেকে দশ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। তার নাম মো. মাহফুজুর রহমান (২৭)। গতকাল রবিবার ভোর সাড়ে ৫টার দিকে সাকিন মীর ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান দেশ রূপান্তরকে জানান, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে র্যাবের উপস্থিতি পেয়ে মাহফুজুর রহমান পালানোর চেষ্টা করে। পরে তাকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।
×
