প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও বিভিন্ন জাতীয় নেতার নামে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে। প্রতারকেরা অর্থ আদায় এবং ফেসবুকে গুজব সৃষ্টি, ভুয়া, উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণার সঙ্গে যুক্ত।
এমন অভিযোগের প্রেক্ষিতে ৫ সাইবার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
এতে শুধু বলা হয়, র্যাব-২-এর একটি দল পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
তবে আটক ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ওই বার্তায় আরও বলা হয়, রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
