মেষ সমালোচনার শিকার হবেন, দুর্বলতার সুযোগ নিতে দেবেন না ধনু

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০৮:৪৬ এএম

মেষ: কর্মস্থলে সমালোচনার শিকার হবেন। এরপরেও কাজের প্রতি মনোযোগী থাকুন। প্রিয়জনকে সময় দিন। মন ফুরফুরে থাকবে। 

বৃষ: নিজের সাহসিকতায় নিজেই অবাক হবেন। জীবনকে গুছিয়ে নিতে শুরু করুন। মনে ফুরফুরে ভাব নিয়ে কাজে নেমে পড়ুন। অন্যরা আপনার কর্মদক্ষতা দেখে মুগ্ধ হয়ে যাবে।

মিথুন: আবেগকে নিয়ন্ত্রণ করুন। মানসিক সমস্যায়ও পড়তে পারেন। এরপরেও এগিয়ে যেতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন।

কর্কট: মন কিছুটা বিষন্ন থাকতে পারে। দিনটা ঘরে কাটিয়ে দেয়ার ইচ্ছা জাগতে পারে। চিন্তার কিছু নেই। সময় নিন। ভাবুন। তারপর অগ্রসর হোন।

সিংহ: আরামদায়ক দিন কাটবে। কোনো উদ্বেগই প্রভাব ফেলবে না মনে। কোনো কাজ হাতছাড়া নিয়েও চিন্তা করার দরকার নেই। পরদিনের জন্য অপেক্ষা করুন। ধীরে সুস্থে সফলতা আসলেও সমস্যা নাই।

কন্যা: রাজনীতিবিদদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে থাকেন। কী হবে এসব সমালোচনা করে। নিজেই কিছু করা শুরু করুন না! সমাজে চাইলেও অনেক ক্ষেত্রেই অবদান রাখতে পারেন, সেটা যতই ছোট হোক।

তুলা: কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই দিন শুরু করে দিতে পারেন। এতে নতুন কিছু ঘটে যেতেও পারে আপনার জীবনে। তা আপনার মনঃপুত না হলেও ঠিকই জীবনকে আনন্দদায়ক করে তুলবে।

বৃশ্চিক:  নিজেকে একটু সহনশীল করুন। বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে আন্তরিক হোন। আপনার সাফল্যে থাকতে পারে তাদের ভূমিকাও। বলার চেয়েও শোনার দিকে মনোযোগী হোন বেশি। এটিই আপনাকে সুন্দর সম্পর্ক গড়তে দারুণ কাজ দিবে।

ধনু: কাউকে আপনার দুর্বলতার সুযোগ নিতে দেবেন না। কে কী ভাবছে সেটা ভুলে যান। নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নেন। সামনে ভালো সময়।

মকর: ভেবে সময় নষ্ট না করে কাজে নেমে পড়ুন। তবে সিদ্ধান্তহীনতার কারণে আবেগী পদক্ষেপ নিয়ে ফেলতে পারেন। কী করতে হবে সেটি ভেতর থেকে অনুভব করতে হবে।

কুম্ভ: বিমর্ষভাব কাটিয়ে উঠুন। আনন্দদায়ক কিছুর সঙ্গে সময় কাটান। সিনেমা দেখতে যেতে পারেন বা কাছে কোথাও থেকে ঘুরে আসতেও পারেন চাইলে। নিজেকে চাঙ্গা করে তুলুন নিজেকে।

মীন: প্রতিকূল পরিস্থিতিতেও আনন্দ বের করে নিন। কাজের মতো কাজ এগিয়ে নিন। তবে মনোযোগী হওয়া জরুরি। নিজের অনুভূতিকে ঠিকঠাক প্রকাশ করুন। আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত