চলতি বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচে টসে জিতে চিটাগং ভাইকিংসকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা টাইটান্স।
ঢাকায় দল দুটির মধ্যকার প্রথম ম্যাচটি রোমাঞ্চ ছড়িয়েছিল। নির্ধারিত ওভারের খেলা শেষে ‘টাই’ হয় ওই লড়াই। বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচ গড়ায় সুপার ওভারে। তাতে জয় পায় চিটাগং।
পয়েন্ট টেবিলে খুলনার অবস্থা মোটেও ভালো নেই। এখন পর্যন্ত ছয় ম্যাচে একটি মাত্র জয় পেয়েছে মাহমুদউল্লাহর দল। ২ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের তলানিতে।
পক্ষান্তরে চার ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে চিটাগং। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে মুশফিকুর রহিমের দল।
খুলনা টাইটান্স একাদশ: জুনায়েদ সিদ্দিক, পল স্টির্লিং, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), আল আমিন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, ডেভিড উইসে, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, লাসিথ মালিঙ্গা ও শুভাশিস রায়
চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ক্যামেরুন ডেলপোর্ট, ইয়াসির আলি, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, দাসুন শানাকা, নাঈম হাসান, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ ও আবু জায়েদ রাহি
