কেএফসি এবং পিৎজা হাটে পেমেন্ট বিকাশে

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১০:৪৪ পিএম

কেএফসি এবং পিৎজা হাটের আউটলেটগুলোয় এখন বিকাশে পেমেন্ট করা যাচ্ছে। সম্প্রতি এ লক্ষ্যে বিকাশ লিমিটেডের সঙ্গে বাংলাদেশে কেএফসি ও পিৎজা হাটের একমাত্র ফ্রাঞ্চাইজি ট্রান্সকম ফুডসের চুক্তি হয়।

বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদীর ও ট্রান্সকম ফুডসের প্রধান পরিচালন কর্মকর্তা আমিত দেব থাপা চুক্তি বিনিময় করেন। এই চুক্তির আওতায় কেএফসি এবং পিৎজা হাটের সবগুলো আউটলেটে ক্রেতারা খুব সহজে কিউআর কোড স্ক্যান করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

এ উপলক্ষে আগামী ২৩-২৪ জানুয়ারি দেশব্যাপী পিৎজা হাটের সব আউটলেটে মিডিয়াম আকারের প্যান পিৎজা এবং ৩০ ও ৩১ জানুয়ারি কেএফসির চিকেন ফ্রাইস মিলে থাকছে বিশেষ ক্যাশব্যাক অফার। 

চুক্তি বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সর্টানাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম, চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, হেড অফ সেলস ইমন কল্যাণ দত্ত, হেড অব এম কমার্স মোহাম্মদ মাহবুব সোবহান এবং ট্রান্সকম ফুডসের ডেপুটি জেনারেল ম্যানেজার ফিন্যান্স কাজী মো. জাফরুল্লাহ, মার্কেটিং ম্যানেজার আসনা ফারাহ হক, ডেপুটি মার্কেটিং ম্যানেজার তানজিনা আক্তার ও জিয়াউল করিম। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত