অক্ষয়ের জীবন থেকে কেন সরে গেলেন ক্যাটরিনা কাইফ?

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১১:৩৪ পিএম

বলিউড তারকাদের মতিগতি বোঝা বড় দায়। কে কখন কার জীবনের সঙ্গে জড়িয়ে যান আবার মুহূর্তেই বিচ্ছেদ ঘটান তা বলা মুশকিল। এবার শোনা গেল ক্যাটরিনা কাইফ নাকি আরেকটু হলেই জড়িয়ে যেতেন অক্ষয়ের জীবনে। কিন্তু টুইঙ্কেলের প্রবল আপত্তিতে সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু কেন অক্ষয়ের জীবন থেকে সরে যেতে বাধ্য হলেন ক্যাটরিনা, কিইবা ঘটেছিল তাদের জীবনে।

জানা যায়, 'হামকো দিওয়ানা কর গ্যায়ে', 'নমস্তে লন্ডন', 'সিং ইস ব্লিং'-সহ বেশ কিছু ব্যবসাসফল ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন ক্যাটরিনা ও অক্ষয়। ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের ভেতর প্রেমও হয়ে যায়। অক্ষয়-ক্যাটরিনার প্রেমের কথা টুইঙ্কেলের কানে গেলে তিনি অক্ষয়কে আর ক্যাটরিনার সঙ্গে অভিনয় করতে দেননি। স্ত্রীর বাধার কারণেই ক্যাটরিনার জীবন থেকে সরে দাঁড়াতে হয়েছে অক্ষয়কে। শুধু তাই নয়, সেই রেশ রয়ে গেছে এখনো।

পুরোনো সম্পর্কের তিক্ততার জেরে রোহিত শেঠির সিনেমা থেকেও মুখ ফিরিয়ে নিলেন ক্যাটরিনা কাইফ। কারণ এ ছবির নায়ক অক্ষয়।  ফলে বেশ কিছুদিন ধরে রোহিত শেঠির 'সূর্যবংশী'তে ক্যাটরিনার কাজ করার যে কথা চাউর হয়ে উঠেছিল সেই সম্ভাবনা আর রইল না। কারণ ক্যাটরিনা রোহিতকে অন্য অজুহাত দেখিয়ে ওই ছবিতে কাজ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত