আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মহিলা ইজতেমা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১০:১৩ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তিন দিনব্যাপী মহিলা ইজতেমা সোমবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে আখেরি মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনিতে গোটা ইজতেমা ময়দান মুখরিত হয়ে উঠে।

আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জিল্লুর রহমান। তার আগে পাবনার মাওলানা মেহেদি হাসান মিলন, বড়াইগ্রামের জিল্লুর রহমান ও সিরাজগঞ্জের মাওলানা রাকিবুল ইসলাম রাসুল (সাঃ) ও নারী সাহাবিদের জীবনী নিয়ে আলোচনা করেন এবং সে আলোকে ব্যক্তিগত জীবন, পরিবার ও সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে বর্তমান সমাজে ইমান ও আমল নিয়ে টিকে থাকতে নারীদের ধর্মীয় গোঁড়ামি ত্যাগ করে কোরআন-সুন্নাহ’র জ্ঞান অর্জনের মাধ্যমে খাঁটি মোমিন হতে উদ্বুদ্ধ করেন।

ইজতেমার আয়োজক আলহাজ্ব শের আলী শেখ জানান, বিগত বছরগুলোর ন্যায় এবারও দেশের বিভিন্ন জেলা থেকে দ্বীনি শিক্ষা গ্রহণে আগ্রহী মহিলারা ইজতেমায় অংশ গ্রহণ করেছেন। শেষ দিনে প্রায় ৩০-৩৫ হাজার মহিলা ইজতেমায় অংশ গ্রহণ করেছেন বলে তিনি জানান।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, ইজতেমা ঘিরে সাদা পোশাকের পাশাপাশি বিপুল পরিমাণ পোশাকধারী মহিলা পুলিশ মোতায়েন ছিল। ফলে কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা সম্পন্ন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত