সোনালী ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ০৪:২৭ এএম

সোনালী ব্যাংকের বরখাস্ত হওয়া এজিএম মো. সাইফুল হাসানসহ ছয়জনের বিরুদ্ধে ১ কোটি ৯ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোছা. সেলিনা আখতার মনি বাদী হয়ে রাজধানীর হাজারীবাগ থানায় মামলাটি করেন।

এজহার অনুসারে মামলার অন্য আসামিরা হলেন মেসার্স ভেনারেবল এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. আশরাফ উদ্দীন সেলিম, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) সঞ্জীবন রায়, মেসার্স ড্রেস মি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান জিনাত ফাতেমা, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. তাওহীদ হোসান ও ডিরেক্টর মো. তসলিম হাসান। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার জানান, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ভুয়া রেকর্ডপত্র তৈরি করেন। এরপর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের হাজারীবাগ শাখা থেকে কিউআইবিপি নামে বিল মূল্যের ১ কোটি ৯ লাখ ৬৬ হাজার ৭৬১ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। সেই সঙ্গে ওই অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ওই অপরাধের কারণে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত