যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্য মতে) রাশিফল লিখেছেন সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ ও গ্রন্থপ্রণেতা আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি)।
মেষ: আত্মীয় ও প্রতিবেশীদের উপকার করবেন কিন্তু নিজের ক্ষতি হবে। অংশীদারদের লাভ হবে।
বৃষ: স্ত্রীর জন্য ব্যয় বাড়লেও আনন্দ হবে। বুঝে কাজ করুন। নিজের ভুলে সুযোগ হাতছাড়া হবে।
মিথুন: স্নায়ুর দুর্বলতা দেখা দিতে পারে। অলসতা বাড়বে। শত্রুরা দমন হবে।
কর্কট: প্রতিবেশীদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। উদারতা পরিহার করুন। সন্তানের পীড়া যোগ আছে।
সিংহ: মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়বে। নিজের রক্তচাপ রোগ বাড়তে পারে। ভালো করে বুঝে কাজ করলে লাভ হবে।
কন্যা: পরিশ্রম করলে ব্যবসায় লাভ হবে। চাকরি ক্ষেত্রে দায়িত্ব বাড়বে। প্রতিবেশীরা শত্রুতা করবে।
তুলা: আয় বাড়লেও জমার হার শূন্য। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ ফলদায়ক। কাছের লোকদের থেকে দুঃখ পাওয়ার যোগ আছে।
বৃশ্চিক: রোগ বৃদ্ধির যোগ আছে। ভালো চিকিৎসক নির্বাচন করুন। আত্মীয়দের সহযোগিতা পাবেন।
ধনু: ব্যবসায়ে খরচ বাড়বে। পরিশ্রম অব্যাহত রাখুন। চোখের পীড়ায় কষ্ট বাড়বে।
মকর: কাজের পরিধি বাড়বে। রক্তচাপ ও স্নায়ুরোগের যোগ আছে। গোপন শত্রু তৎপর থাকবে।
কুম্ভ: পুস্তক ব্যবসায়ীদের পরিশ্রম ও অর্থ ব্যয় হবে। সন্তানদের দিকে নজর দিন।
মীন: কাছের পরিচিত ব্যক্তিদের সহযোগিতা পাবেন। সরকারি অনুগ্রহের যোগ আছে। মাংসপেশি ও যকৃতের পীড়া বৃদ্ধির যোগ আছে।
