রাহাত ফাতেহ আলীর বিরুদ্ধে ভারতে নোটিশ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ০৫:১৫ পিএম

পাকিস্তানি গায়ক রাহাত ফাতেহ আলী খানের বিরুদ্ধে নোটিশ জারি করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। সম্প্রতি তার বিরুদ্ধে আনা একটি অভিযোগের তদন্ত শেষ হয়েছে। এরই ভিত্তিতে নোটিশ জারি করা হয়েছে।

রাহাতের বিরুদ্ধে অভিযোগ, প্রায় ২ কোটি রুপি বিদেশি মুদ্রা ভারতে পাচার করে এনেছেন। ৪৫ দিনের মধ্যে তাকে উত্তর জানাতে বলা হয়েছে।

২০১১ সালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাহাত ফাতেহ আলী খান ও তার ম্যানেজার মারুফ আলী খানকে আটক করে ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স।

তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অঘোষিত নগদ ১ লাখ ২৪ হাজার ডলার ও বিদেশি মুদ্রায় কেনা কিছু যন্ত্র এনেছেন। এর ভিত্তিতেই ২০১৪ সালে তদন্ত শুরু করে ইডি।

তখন রাহাত জানিয়েছিলেন, তার কাছে বেআইনি কোনো টাকা নেই। একটি দলে ভ্রমণ করছিলেন, তাই ওই টাকা তার কাছে ছিল।

রাহাতের আইনজীবী ২০১১ সালের সব শো ও ইভেন্টের কাগজপত্র দাখিল করেন। এর পরেই মামলা যায় ইডির কাছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক টাকা সংক্রান্ত সব তথ্য পাওয়ার পরই নতুন পদক্ষেপ নেওয়া হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত