ইউনাইটেডের বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১২:০৬ এএম

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দলটির হয়ে দুই লেগের ম্যাচই খেলতে পারবেন না চোটে পড়া নেইমার। বিশ্বের অন্যতম দামি এই ফুটবলারকে ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমারের ডান পায়ের পঞ্চম মেটাটারসালে অস্ত্রোপচার না করানোর সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা। তবে ১০ সপ্তাহ সময় লাগবে নেইমারের মাঠে ফিরতে। সে ক্ষেত্রে পিএসজি কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হলেই চ্যাম্পিয়নস লিগে দেখা মিলবে নেইমারের।

গেল সপ্তাহে ফ্রেঞ্চ কাপে স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। ১২ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। ওল্ড ট্রাফোর্ডে হবে ম্যাচটি। পিএসজির মাঠে দ্বিতীয় লেগ ৬ মার্চ।

গেল বছর ফেব্রুয়ারিতেও চোট পেয়ে তিন মাস মাঠের বাইরে ছিলেন নেইমার। তবে বিশ্বকাপে ফিরেছিলেন সুস্থ হয়ে। এ বছর কোপা আমেরিকার ফের চোট। তবে সব ঠিক থাকলে কোপা আমেরিকার আগেই মাঠ ফিরবেন ব্রাজিলিয়ান তারকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত