বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান-ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ০৮:৫৮ পিএম

ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। তার আগে দুটি করে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে প্রতিটি দল। যেখানে পাকিস্তান ও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টাইগাররা।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। ২৬ মে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর দুদিন পর ভারতের বিপক্ষে খেলবে টাইগাররা। বাংলাদেশের দুটি ম্যাচের ভেন্যুই কার্ডিফ। এই মাঠেই ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকেও বাংলাদেশ হারায় এই মাঠে।

আসর শুরুর আগে সবগুলো দলের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে মোট চার ভেন্যুতে। ২৪ থেকে ২৮ মে প্রস্তুতি ম্যাচগুলোর ভেন্যু- ব্রিস্টল, কার্ডিফ, সাউদাম্পটন ও ওভাল। প্রস্তুতি ম্যাচগুলোতে সব দলই তাদের স্কোয়াডের ১৫ জনকেই খেলাতে পারবে।

দশ দলের বিশ্বকাপে এবার প্রথম পর্বে প্রত্যেক দলই মুখোমুখি হবে একে অপরের। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২ জুন ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি:

২৪ মে: পাকিস্তান-আফগানিস্তান, ব্রিস্টল

২৪ মে: শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা, কার্ডিফ

২৫ মে: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, হ্যাম্পশায়ার

২৫ মে: ভারত-নিউজিল্যান্ড, ওভাল

২৬ মে: দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ, ব্রিস্টল

২৬ মে: পাকিস্তান-বাংলাদেশ, কার্ডিফ

২৭ মে: অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা, হ্যাম্পশায়ার

২৭ মে: ইংল্যান্ড-আফগানিস্তান, ওভাল

২৮ মে: ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড, ব্রিস্টল

২৮ মে: বাংলাদেশ-ভারত, কার্ডিফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত