দেশের বাজারে মার্চের প্রথম সপ্তাহে আসছে ‘মটোরোলা ওয়ান পাওয়ার’। মটোরোলার নতুন এই স্মার্টফোনটির দাম হতে পারে ২৫ হাজার টাকা।
মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের পরিচালক সাকিব আরাফাত বলেন, ভারতের বাজারে বর্তমানে ‘মটোরোলা ওয়ান পাওয়ার’-এর অনেক চাহিদা রয়েছে। চাহিদা আছে বাংলাদেশেও। মটোরোলা ওয়ানের ফেসবুক পেজে গ্রাহকদের আগ্রহ দেখে মটোরোলা ওয়ান পাওয়ার বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে স্মার্ট টেকনোলজিস বিডি।
মটোরোলা ওয়ান পাওয়ারে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ‘ওরিও’। ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লের মটোরোলা ওয়ান পাওয়ারে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬, ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ, এলইডি ফ্ল্যাশসহ ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ব্যাটারিটি ৫ হাজার মিলি অ্যাম্পিয়ারের। বিজ্ঞপ্তি।
