যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্য মতে) রাশিফল লিখেছেন সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ ও গ্রন্থপ্রণেতা আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি)।
মেষ: বিদেশ ভ্রমণ ও বিদেশের সঙ্গে বাণিজ্য যোগ আছে। বস্ত্র ও প্রকাশনাশিল্পে আয় বাড়বে। মনে আনন্দ আসবে।
বৃষ: উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনের যোগ আছে। আয় বাড়বে। কাজে আত্মীয়দের সাহায্য পাওয়া সহজ হবে।
মিথুন: অংশীদাররা ব্যবসার ক্ষতি করতে পারে। কাজ পরিবর্তনের সুযোগ আসবে। স্বাস্থ্যের প্রতি নজর দিন।
কর্কট: তরল পদার্থে আয় বাড়বে। প্রতিপক্ষকে দমন করা সহজ হবে। রোগের জন্য ওষুধ ক্রয় করতে হবে।
সিংহ: ঠান্ডাজনিত রোগ ও ব্যয় বাড়বে। ঋণপ্রাপ্তির যোগ আছে। সংসারে কিছু ঝামেলা দেখা দিতে পারে।
কন্যা: কর্মে প্রতিযোগিতা বাড়লেও নিজ লাভবান হবেন। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন। নতুন ব্যবসায় যোগ আছে।
তুলা: নিজের অভিজ্ঞতায় কাজ করলে সুফল আসবে। কাজে বন্ধুদের সহায়তা পাওয়া যাবে। বৈদেশিক বাণিজ্য শুভ।
বৃশ্চিক: মামলায় অগ্রগতি হবে। কাজে আত্মীয়দের সাহায্য পাওয়া যাবে। সন্তানের দুর্ঘটনার যোগ আছে।
মকর: ব্যয় বৃদ্ধির যোগ আছে। শরীরের প্রতি যত্ন নিন। শত্রুরা তৎপর হবে।
কুম্ভ: রোগের জন্য ব্যয় বাড়বে। নতুন ব্যবসার যোগ আছে। তরল জাতীয় ব্যবসায়ে বিনিয়োগ বাড়বে।
মীন: প্রকাশনাশিল্পে লাভ হবে। কর্মক্ষেত্রে বাধা থাকলেও ফলাফল শুভ। দুশ্চিন্তা অনেকটা দূর হবে।
