মাদ্রাসায় শিক্ষকদের সহায়তায় চলছে নকলের উৎসব

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:১৫ পিএম

চন্দনাইশে এসএসসি ও দাখিল পরীক্ষায় শিক্ষকদের সহায়তায় প্রকাশ্যে নকলের মহোৎসব চলছে। নকলে সহায়তার দায়ে বৃহস্পতিবার উপজেলার চন্দনাইশ জোয়ারা ইসলামির ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৮ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। এ ছাড়া, নকল ও কাছে মোবাইল ফোন রাখার দায়ে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- কক্ষ নং-৪ এ পাঠানদন্ডী মাদ্রাসার মুরশেদুল হক, চাগাচর মাদ্রাসার নুরুল হাকিম, খাগরিয়া মাদ্রাসার দেলোয়ার, কানাইমাদারী মাদ্রাসার রুহুল আমীন, কক্ষ নং -১৬ এ শাহ আমানত মাদ্রাসার এম. এ জলিল, জোয়ারা মাদ্রাসার মো. নুরুল আমীন, ভান্ডারী পাড়া মাদ্রাসার ইদ্রিস বেলালী ও অফিস সহকারীর দায়িত্বে সহকারী মৌলভি আবদুল মজিদ।

এ ছাড়া, নকল করা এবং মোবাইল রাখার অপরাধে জাফরাবাদ মাদ্রাসার পরীক্ষার্থী মোহাম্মদ আরমান ৩ বছরের জন্য বহিষ্কার বরা হয়েছে। জাহাগিরীয়া সুফিয়া সুন্নিয়া মাদ্রাসার পরীক্ষার্থী মো. ফাহিম ও ও জাফরাবাদ মাদ্রাসার পরীক্ষার্থী মো. ওসমানকে ওই বিষয়ের জন্য বহিষ্কার করা হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চন্দনাইশ জোয়ারা ইসলামির ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে গণিত পরীক্ষায় নকলে সহায়তা ও দায়িত্ব অবহেলার কারণে ওই আটজন শিক্ষককে অব্যাহতি ও ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার প্রদান করেন। ওই কেন্দ্রের সচিব মাওলানা মো. আমিনুল ইসলাম অব্যাহতি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত