পটুয়াখালীতে আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুরের কৃষক আবুল হোসেনের হত্যায় অভিযুক্ত আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার সকালে এ মানববন্ধনে এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন আবুল হোসেনের স্ত্রী নার্গিস বেগম, মামলার বাদী ও নিহত আবুলের ভাই বাবুল হাওলাদার। বক্তারা বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে আবুল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে না। পার্শ্ববর্তী বরগুনার আমতলী উপজেলায় সৌদিপ্রবাসী বেয়াই নজরুল ইসলাম খানের বাড়িতে বেড়াতে গিয়ে ২০১৮ সালের ৯ অক্টোবর রাতে খুন হন কৃষক আবুল হোসেন হাওলাদার (৬০)। এ ঘটনায় আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত