কর্মস্থলে যৌন হয়রানিবিরোধী কমিটি চায় নারী সাংবাদিক কেন্দ্র

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৭ পিএম

হাইকোর্টের নির্দেশনা মেনে সকল কর্মস্থলে যৌন হয়রানিবিরোধী কমিটি গঠনের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র’। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক বলেন, ‘কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ পরিবেশ চাই। আর তার জন্য যৌন নির্যাতন, হয়রানি এবং যেকোনো ধরনের বৈষম্য বন্ধ করতে হবে। সাম্প্রতিক সময়ে একুশে টিভির এক নারীকর্মী লিখিত অভিযোগ করেছেন তার এক সহকর্মীর বিরুদ্ধে। আমরা চাই এমএম সেকান্দারসহ আরও যাদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদের সম্পর্কে সঠিক তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা, কোষাধ্যক্ষ আক্তার জাহান মালিক, দিলরুবা খান, শাহনাজ সিদ্দিকী এবং একুশে টেলিভিশনের সংবাদকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত