অভিবাসী শ্রমিকদের বিমানবন্দরে আর হয়রানি নয়: মন্ত্রী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:২১ পিএম

বিদেশে কর্মরত বাংলাদেশিদের হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে আর হয়রানি করা যাবে না বলে হুশিঁয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ। 
বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে এসে তিনি বলেন, যদি তাদের হয়রানি করা হয় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 
অভিবাসী শ্রমিকদের সহায়তার জন্য হেল্প ডেস্ক আরো সহজ স্থানে নিয়ে আসার নির্দেশ দিয়ে তিনি বলেন, অভিবাসীদের সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। 
পরিদর্শনকালে মন্ত্রী অভিবাসী ডেস্ক, যাত্রীদের টার্মিনাল ও শুল্ক বিভাগে যান। তিনি এসময় বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও কথা বলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত