ঢাকাই চলচ্চিত্রের ক্রেজ আরিফিন শুভ। অগণিত তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন, সেও বহু আগে। এই ভালোবাসা দিবস আরিফিন শুভ কাটালেন কাঁটাতারের ওপারে। শুধু তাই নয়, ভালোবাসা দিবসে প্রেমের আলাপেও মজলেন তিনি। কিন্তু কার সঙ্গে?
সাতপাঁচ ভাবার কিছু নেই। ভালোবাসা দিবসে আরিফিন শুভ প্রেমের আলাপে মজেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে।

জানা যায়, পরিচালক রঞ্জন ঘোষের পরিচালনায় 'আহা রে' ছবির প্রমোশনে কলকাতায় গিয়ে আরিফিন শুভ বাঙালির প্রেম আর আহার নিয়ে আড্ডায় মেতেছিলেন ঋতুপর্ণার সঙ্গে। নানা রকমের খুনসুটি আলাপের মাঝে দর্শকদেরও ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান এই জুটি। আর সেই সঙ্গে তাদের অভিনীত ছবিটি দেখারও আমন্ত্রণ জানান তারা। ছবিটি মুক্তি পাবে ২২ ফেব্রুয়ারি।
