‘অপপ্রচার’ বন্ধের দাবি আহমদিয়াদের

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৯ এএম

আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে অভিযোগ করে তা বন্ধের দাবি জানিয়েছেন নেতারা। পঞ্চগড়ে আহমদিয়াদের বার্ষিক সম্মেলন ঘিরে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার রাজধানীতে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা করে ‘আহমদিয়া মুসলিম জামাত’। এতে লিখিত বক্তব্যে সংগঠনের আমির আহমদ তবশির চৌধুরী বলেন, ‘ইদানীং বিভিন্ন ওয়াজ মাহফিলে আহমদিয়াদের বিরুদ্ধে মিথ্যাচার এবং উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এসব বক্তব্য তাদের নিয়ে বিরূপ এবং ভুল ধারণার জন্ম  ‘অপপ্রচার’ বন্ধের দাবি আহমদিয়াদের  দিচ্ছে।’ এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

আহমদ তবশির চৌধুরী বলেন, ‘স্থানীয় প্রশাসন আহমদিয়াদের বার্ষিক সম্মেলন স্থগিত ঘোষণা করে মৌলিক অধিকার খর্ব করেছে। আমরা আশা করি, প্রশাসন শান্তিপূর্ণ ও চিরায়ত জলসা অনুষ্ঠানের পথ সুগম করবে এবং দায়ীদের বিচারের আওতায় আনবে।’

সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ডা. আমজাদ হোসেন, শহীদ জায়া শ্যামলী নাসরীন চৌধুরী আহমদিয়াদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। উপস্থিত ছিলেন আহমদিয়া নেতা মাওলানা মোহাম্মদ করিমুদ্দিন শাহিদ, মোবাশশের উর রহমান, মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত