বৃষের জীবন সাথী আদালতে যেতে পারে, সন্তানে অতৃপ্তি বাড়বে মীনের

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৯ এএম

যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্য মতে) রাশিফল লিখেছেন সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ ও গ্রন্থপ্রণেতা আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি)।

মেষ: পরিচিত বা কর্মচারীরা কাজে ব্যাঘাত সৃষ্টি করবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। মনের জোর বলবান থাকবে।

বৃষ: জীবন সাথী বা ব্যবসায়ী অংশীদার আদালতে যেতে পারে। নতুন ব্যবসা শুরু করা যেতে পারে। ভ্রমণে অতৃপ্তি আসবে।

মিথুন: কর্মে দায়িত্ব বাড়লেও আয় বাড়বে না। খাদ্য দ্রব্যে ব্যয় বাড়বে।

কর্কট: খাদ্যনালিতে রোগ সৃষ্টি হতে পারে। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। ভূ-সম্পত্তির ব্যাপারে আপনার পরামর্শ সঠিক হবে।

সিংহ: অংশীদারদের আয়ত্তে রাখা সহজ হবে। বাসায় চাকরদের সমস্যার সমাধান হবে। সংসারে ব্যয় বাড়বে।

কন্যা: চাকরি ক্ষেত্রে বন্ধুদের সাহায্য পাওয়া যাবে। মায়ের রোগ বৃদ্ধির যোগ আছে। সংসারের সচ্ছলতা ফিরে আসবে।

তুলা: আত্মীয়রা আপনার ওপর প্রভাব ঘটাতে পারে। কর্মে কিছুটা তৃপ্তি ফিরে আসবে। শত্রুদের শত্রুতা থেকে সতর্ক থাকুন।

বৃশ্চিক: কুটির শিল্পে শুভ ফল আশা করা যায়। সম্মান বাড়বে। বিদেশ ভ্রমণ বাধা আসবে।

ধনু: নতুন চাকরির আশা আছে। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। শরীরের যত্ন নিন।

মকর: বিদেশ ভ্রমণে বেশি ব্যয় বাড়বে। বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। আর্থিক লেনদেন বাড়বে।

কুম্ভ: চাকরির ক্ষেত্রে সফলতা আসবে। সম্পদ বিক্রির যোগ আছে। দেহে উচ্চ রক্তচাপ, স্নায়ু পীড়া ও চর্মরোগ দেখা দিতে পারে।

মীন: বাণিজ্য প্রসার হবে। হাসপাতালে ব্যয় বাড়বে। সন্তানের জন্য অতৃপ্তি বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত