অপ্রাসঙ্গিক ভিডিও প্রকাশের অভিযোগে সানাইকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০০ পিএম

ইন্টারনেটে অপেশাদার এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা’কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

একটি সূত্র জানায় সানাই মাহবুবকে আজ বিকেলে মহাখালী থেকে আটক করে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। তবে আটকের বিষয়টি অস্বীকার করে সানাই মাহবুব দেশ রূপান্তরকে বলেন, ‘এখানে আটক করার কোনো ঘটনা ঘটেনি।আমার বেশ কিছু ভুয়া আইডি থেকে আমার সম্পর্কে  অপপ্রচারণা চালানো হচ্ছে বলে কিছুদিন আগে আমি নিজেই অভিযোগ করেছিলাম। আর আজ ওনারা নিজেরাই আমাকে ডেকে আনেন।’

এ বিষয়ে সাইবার ক্রাইমের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘আজ রবিবার বিকেলে সানাইকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছি। আটক করা হয়নি। ইন্টারনেটে অপেশাদারিত্বের সঙ্গে অপ্রাসঙ্গিক ভিডিও প্রকাশ করার অভিযোগ আছে তার বিরুদ্ধে, সে বিষয়েও আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেব।’

উল্লেখ্য ‘ভালোবাসা ২৪/৭’ নামের একটি ছবিতে অভিনয় করার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন সানাই। সম্প্রতি মিউজিক ভিডিও ও মডেলিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত