মোনালিসা সম্পর্কে ৬ তথ্য

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৭ এএম

১. মোনালিসার শরীরে রয়েছে ক্ষত। খুব ভালোভাবে লক্ষ করলে দেখা যায়। ১৯৫৬ সালে ইগো আনগেজ নামে এক ব্যক্তি কোনো এক অজানা কারণে ছবিটিতে একটি পাথর ছুড়ে মারেন। তাতে মোনালিসার কনুইয়ের একটি অংশ নষ্ট হয়। সেখানে তালি দেওয়া রয়েছে।

২.১৯১১ সালে প্যারিসের ল্যুভর মিউজিয়াম থেকে ছবিটি চুরি হয়েছিল। চুরির দুই বছর পর ১৯১৩ সালে মোনালিসার ছবিটি আবার উদ্ধার করা হয়।

৩.প্রতি বছর গড়ে ৮০ লাখ লোক ল্যুভর মিউজিয়ামে যায় শুধু ‘মোনালিসা’কে দেখতেই!

৪.১৯৬২ এই ছবিটির মূল্য ধার্য হয় ১০০ মিলিয়ন ডলার। ২০১৮ সালের বাজারে তা ৮২০ মিলিয়ন ডলার সমমূল্যের।

৫. মোনালিসার ছবিটি আলাদা কক্ষে বুলেট প্রুফ গ্লাস দিয়ে ঢাকা একটি খাপের মধ্যে রাখা আছে। এই কক্ষটি তৈরি করতে ব্যয় হয়েছে সাত মিলিয়ন ডলার।

৬.বিভিন্ন গবেষণায় দেখা গেছে মূল ছবিটি আঁকার আগে আরও তিনটি ভিন্ন ভিন্ন ছবি শিল্পী এঁকেছিলেন। আর প্রতিবারই ছবিটির ধরন ছিল আলাদা।

৭.এটি ভিঞ্চির সবচেয়ে প্রিয় ছবি এবং তিনি সব সময় এটিকে সঙ্গেই রাখতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত