স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল

রাষ্ট্রের ৫৭ কোটি টাকা জমা পড়ল ব্যক্তিগত কোম্পানির হিসাবে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৪ এএম

সরকারি টাকা ব্যক্তিগত প্রতিষ্ঠানের হিসাবে জমা করায় দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অভিযানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কো¤পানি লিমিটেডের পরিচালক ও জিএমের (মহাব্যবস্থাপক) অ্যাকাউন্টে ৫৭ কোটি টাকা পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে এই টাকা সরিয়ে নেওয়ার প্রমাণ পায়। গতকাল রবিবার দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির লিমিটেডের পরিচালক মহিউদ্দিন আহমেদ ও জিএম মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে পারস্পারসিক যোগসাজশে ওই কোম্পানির বিভিন্ন ব্যাংক হিসাব থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়ার প্রমাণ  পেয়েছে দুদক।

তারা তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান পিরামিড এক্সিম লিমিটেড ও গুডউইন নামে কোম্পানির বিভিন্ন ব্যাংক হিসাবে অবৈধভাবে অর্থ জমা করেন। সম্প্রতি দুদকের হট লাইনে (১০৬) এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত