স্বনামধন্য আন্তর্জাতিক হেয়ার কেয়ার ব্র্যান্ড ট্রেসেমে। বিশ্বজুড়ে হেয়ার এক্সপার্টস এবং প্রফেশনালদের পছন্দের ব্র্যান্ড এটি। ট্রেসেমের প্রোডাক্টস নিউ ইয়র্ক ফ্যাশন উইকসহ বিশ্বের বড় বড় ফ্যাশন ইভেন্টসে ব্যবহার হয়ে আসছে। এমন অনেক ফ্যাশন ইভেন্টের অফিশিয়াল স্পন্সর ট্রেসেমে। ফ্যাশনের সঙ্গে এই পথচলাকে একই উদ্যমে এগিয়ে নিতে ট্রেসেমে ২০১৫ সাল থেকে বিভিন্ন ফ্যাশন ইভেন্টস স্পন্সর করে আসছে, যা বাংলাদেশের ফ্যাশন প্ল্যাটফর্মে ট্রেসেমেকে প্রতিষ্ঠিত করেছে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে। এ বছর বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আরও এক ধাপ এগিয়ে নিতে ট্রেসেমে লঞ্চ করছে দেশের সব থেকে বড় ফ্যাশন ইভেন্ট, ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০১৯’।
ট্রেসেমের সঙ্গে এই ইভেন্টের পার্টনার হিসেবে আছে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ বাংলাদেশ (এফডিসিবি)। আন্তর্জাতিক পর্যায়ে দেশি পণ্যের বাজার তৈরি করার মাধ্যমে বাংলাদেশের ফ্যাশন এবং কালচারকে প্রমোট করার উদ্দেশ্যে কাজ করে আসছে এই নন-প্রফিট অর্গানাইজেশনটি। ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইকে ১৯ জন স্থানীয় এবং ১১ জন বিদেশি ডিজাইনার ৩ দিনব্যাপী তাদের কাজ প্রদর্শন করবেন। এছাড়াও বাংলাদেশের টপ হেয়ার স্টাইলিস্টদের সঙ্গে ট্রেসেমে একসঙ্গে কাজ করবে। এ বছরের নতুন হেয়ার স্টাইলট্রেন্ড সেট করার লক্ষ্যে।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর বিউটি ও পার্সোনাল কেয়ার ডিরেক্টর নাফিসা আনোয়ার একটি প্রেস কনফারেন্সে এই ইভেন্টের ঘোষণা করেন। এর সঙ্গে আরও বক্তব্য রাখেন এফডিসিবি’র প্রেসিডেন্ট মাহিন খান। ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০১৯’ চলবে ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় হল ১-এ। ইভেন্টের হস্পিটালিটি পার্টনার হিসেবে রয়েছে লা মেরিডিয়ান।
