বুড়িগঙ্গাতীরের আরও ১২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৫ এএম

বুড়িগঙ্গাতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে শুরু করা অভিযানের চতুর্থ ধাপের কাজ শুরু হয়েছে গতকাল সোমবার। এদিন মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে নদীর জায়গায় গড়ে তোলা ১২০টি স্থাপনা উচ্ছেদ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সকাল ৯টা থেকে শুরু করে বিকেল পর্যন্ত এ অভিযান চলে।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘অভিযানে ১টি চারতলা, ৮টি তিনতলা, ১১টি দোতলা ও ৪২টি একতলা ভবন উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া ৩৩টি আধাপাকা ভবন ও ২৫টি টিনের ঘর উচ্ছেদ করা হয়।’

বসিলা এলাকায় আজ মঙ্গলবার সকাল ৯টায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান আবার শুরু করা হবে বলে জানান আরিফ উদ্দিন। ঢাকা নদীবন্দরের আওতাধীন এলাকায় গত ২৯ জানুয়ারি থেকে শুরু করে তিন দফায় নয় দিনের উচ্ছেদ অভিযানে প্রায় দেড় হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত