অধ্যক্ষকে ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৪ পিএম

সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ মো. ইফতেখার আলীকে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষার্থীরা। এ সময় অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলেও তারা দাবি করেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।

জানতে চাইলে সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষার্থী তাছ‌নিমা আক্তার বলেন, ইফতেখার আলী স্যারের বিরুদ্ধে আনা দুর্নীতিসহ যত অভিযোগ আছে সবই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তাকে কলেজ থেকে বের করে দেওয়ার জন্যই এই ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এর সঙ্গে একটি মহল জড়িত বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষক নির্দোষ, আমরা আমাদের স্যারকে ফেরত চাই। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিচার চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত