‘ব্যর্থ হলে বেতন থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত’

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪০ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, সরকারি সংস্থাগুলোতে যারা সময়মতো সেবা দিতে ব্যর্থ হচ্ছেন তাদের বেতন থেকে ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিও সংশ্লিষ্টরা ভাবতে পারেন। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে ভাষাশহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি আরও জানান, দুদক কর্মকর্তাদের ক্ষেত্রেও এমন ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় কি না, তা ভেবে দেখা হবে। 

ভাষা আন্দোলন অন্যায়, শোষণ, নিপীড়ন ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদের বহিঃপ্রকাশ ছিল উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা যদি এই আন্দোলন থেকে শিক্ষা গ্রহণ করতাম, তাহলে আমাদের এই পবিত্র মাটিতে প্রতিটি সংস্থার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বাঁধতে পারত না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত