পাপারাজ্জিদের হাতে নিক-প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ ছবি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১৯ পিএম

বিয়ের দুই মাস পার হয়ে গেছে। প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস তবু আলোচনার শীর্ষে। সংবাদমাধ্যম থেকে নিস্তার নেই, নিস্তার নেই পাপারাজ্জিদের হাত থেকেও। দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ভাইরাল করেছেন তারা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রিয়াঙ্কা-নিকের চুমু খাওয়া একটি ছবি তোলা হয়েছে বেভারলি হিলসের পার্কিং এরিয়া থেকে।

দুজনই কালো পোশাক পরা। ধারণা করা হচ্ছে, কোনো অনুষ্ঠানে গিয়েছিলেন।

পাপারাজ্জিরা সাধারণ আলোকচিত্রীদের থেকে কিছুটা ভিন্নধর্মী। তারা ব্যক্তিগত আগ্রহে তারকাদের অপ্রস্তুত সময়ের ছবি তুলে সেগুলো চড়া মূল্যে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন।

পাপারাজ্জি শব্দটি এসেছে ইতালিয়ান শব্দ ‘পাপারাজ্জো’ থেকে। যার অর্থ ভোঁ ভোঁ শব্দ করে ঘুরে বেড়ানো পতঙ্গ। পতঙ্গের মতো এই আলোকচিত্রীরা তারকাদের আশপাশে ঘুরঘুর করেন। তবে সেটা গোপনে। যেসব এলাকায় তারকাদের আনাগোনা বেশি থাকে, সেই এলাকায়ই পাপারাজ্জিদের বিচরণ বেশি থাকে।

ডিসেম্বরের শুরুতে মার্কিন গায়ক নিককে বিয়ে করেন সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা। খ্রিষ্টান রীতিতে বিয়ে হয় ১ ডিসেম্বর। পরদিন বিয়ে হয় হিন্দু রীতিতে। ছবিটির বিষয়ে এখনো কেউ মন্তব্য করেননি। তবে তাদের তাদের একটি ফ্যান পেইজে ছবিটি প্রকাশ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত