মার্কেন্টাইল ব্যাংকের নতুন এমডি কামরুল ইসলাম চৌধুরী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৬ এএম

মার্কেন্টাইল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন মো. কামরুল ইসলাম চৌধুরী। এর আগে তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হিসেবে কর্মরত ছিলেন। মো. কামরুল ইসলাম চৌধুরীর দেশের তিনটি প্রধান বাণিজ্যিক ব্যাংকে সুদীর্ঘ বহুমুখী কর্ম অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।  তিনি ২০০১ সালে মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন এবং ব্যাংকের শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজের মাধ্যমে ব্যাংকের উন্নয়নে সর্বোচ্চ পেশাগত কর্মদক্ষতার পরিচয় দেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত