লঞ্চের টিকিট কালোবাজারি বরিশালে ২ জনের কারাদণ্ড

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০১ এএম

বরিশালে লঞ্চের টিকিট কালোবাজারির অপরাধে বাবু খান (৪৫) ও জাহিদ হোসেন (৩৪) নামে দুজনকে দুই মাসের কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে তাদের আটক করে এ দণ্ড দেওয়া হয়। বরিশাল নদী বন্দর কর্মকর্তা, নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, রাত ৮টার দিকে বরিশাল নদীবন্দর এলাকায় অভিযান চালিয়ে বাবুকে পারাবাত লঞ্চের ডাবল কেবিন নির্ধারিত ১ হাজার ৮০০ টাকার পরিবর্তে ৬ হাজার টাকায় বিক্রি এবং জাহিদকে সুন্দরবন লঞ্চের টিকিট রেখে নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত ভাড়ায় বিক্রির অপরাধে আটক করা হয়। পরে তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দণ্ড দেওয়া হয়েছে। ঘটনার পরই তাদের জেলহাজতে পাঠানো হয় বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত