ডাকসু নির্বাচন: ছাত্রলীগের প্যানেল ঘোষণা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগ। নির্বাচনে ছাত্রলীগের পক্ষ থেকে ভিপি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন, জিএস পদে গোলাম রাব্বানী এবং এজিএস পদে সাদ্দাম হোসাইনের নাম ঘোষণা করা হয়।

রোববার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের এই প্যানেল ঘোষণা করে ছাত্রলীগ। নির্বাচন উপলক্ষে গঠিত কমিটির চেয়ারম্যান ও ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

সংবাদ সম্মেলনে ডাকসুর পূর্ণাঙ্গ ও হল সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সাধারণ সম্পাদকসহ (জিএস) পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়। ভিপি, জিএস ও এজিএস ছাড়া অন্যান্যরা হলেন-

মুক্তিযুদ্ধ সম্পাদক সাদ বিন কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক বিএম লিপি আক্তার, আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অর্নি, সাহিত্য মাঝহারুল কবির শয়ন, সাংস্কৃতিক সম্পাদক শামস্-ই-নোমান, ক্রীড়া সম্পাদক শাকিল আহামদ তানভীর, ছাত্র পরিবহন সম্পাদক রাকিব হাওলাদার, সমাজসেবা সম্পাদক আজিজুল হক সরকার। সদস্যদের মধ্যে আছে- চিবল সাংমা, নজরুল ইসলাম, রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম ঐতিহ্য, তানভীর হাসান সৈকত, রাইসা নাসের, সাবরিনা ইতি, ইশাত কাসফিয়া ইরা, নিপু ইসলাম তন্বী, হাইদার মোহাম্মদ জিতু, তিলোত্তমা শিকদার, জুলফিকার আলম রাসেল এবং মাহমুদুল হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত