প্রধানমন্ত্রী ও স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিল বিমান ছিনতাইকারী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২৬ পিএম

বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকারী ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিল বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম নাঈম হাসান। রোববার রাতে ছিনতাইয়ের ঘটনার অবসানের পর সংবাদ সম্মেলনে তিনি এমনটা জানান। 

সংবাদ সম্মেলনে বলঅ হয়, ছিনতাইকারী তার নাম বলেছে মাহাদী। তার স্ত্রী কোথায় থাকে বা ফোন নাম্বার সে দিতে পারেনি। 

কমান্ডো বাহিনীর সঙ্গে গোলাগুলিতে সে নিহত হয় বলে সংবাদ সম্মেলনে জানান হয়। 

 এর আগে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি।

পাইলট ও যাত্রীরা নিরাপদে নেমে গেলেও কয়েকজন ক্রু জিম্মি আছেন বলে জানান হয়। সন্ত্রাসীর কবলে পড়েই এই দ্রুত অবতরণ বলে তখন জানান পতেঙ্গা থানার ওসি উৎপলকান্তি বড়ুয়া।
তিনি দেশ রূপান্তরকে জানান, সব যাত্রীকে নামিয়ে দেওয়ার পর রানওয়েতে অবস্থান করছে উড়োজাহাজটি। সেটি ঘিরে রেখেছে পুলিশ। 

বিমানবন্দর সূত্র জানায়, বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে চট্টগ্রামে জরুরি অবরতণ করে।
সূত্র আরো জানায়, ভেতরে দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। কেউ একজন তাতে আহত হতে পারেন বলেও ধারনা করা হচ্ছে।

পুলিশ জানায়, বাইরে থেকে দুজনকে অস্ত্র হাতে দেখা গেছে, যারা বিদেশি নন বলে মনে হচ্ছে। পাইলটের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়েছে বলেও পুলিশ জানায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত