জয়পুরহাটে পরকীয়া সন্দেহে কুপিয়ে হত্যা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪২ পিএম

জয়পুরহাট সদর উপজেলার জগদীশপুর গ্রামে পরকীয়া সন্দেহে নবীবর রহমান (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন এক নারীর সন্তানরা। গত রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম জানান, জগদীশপুর গ্রামের প্রয়াত মোশরেক আলীর স্ত্রীর সঙ্গে একই গ্রামের নবীবর রহমানের পরকীয়া আছে বলে সন্দেহ করে ওই নারীর সন্তানরা। এর জেরে নবীবরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তারা। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গতকাল সোমবার দুপুরে জয়পুরহাট থানায় একটি হত্যা মামলা করেন। এরপর পুলিশ ওই নারীর দুই ছেলে রাসেল ও আজম এবং একই এলাকার জামিরুলের ছেলে সোহাগকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত