প্লেটোকে স্মরণ করলেন জয়া আহসান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৬ পিএম

সৌন্দর্য কী তা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ হয়ত ভাবেন সৌন্দর্য মানে অনেকরকম সাজ নিয়ে থাকতে হবে। সৌন্দর্য মানে থাকতে হবে বাহারি অলংকার ও পোশাক। তবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেছেন সৌন্দর্য নিয়ে তার নিজের উপলব্ধির কথা।

নিজের ফেসবুক স্ট্যাটাসে সবুজ রঙের একটি জামাসহ সৌন্দর্যের ধারণা দিয়েছেন। তিনি লিখেছেন, 'Beauty of style and harmony and grace and good rhythm depend on simplicity.'

যার বাংলা অনেকটা এ রকম- স্বকীয়তা এবং সুর এবং লাবণ্য এবং ছন্দের সৌন্দর্য নির্ভর করে সারল্যের ওপর।

এ উক্তিটি গ্রিক দার্শনিক প্লেটোর। ছবিতে জয়াও সাধারণ সাজে অসাধারণ এক রূপ নিয়ে হাজির হয়েছেন।

গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসানের ‘বৃষ্টি তোমাকে দিলাম’। ‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবিতে জয়া ছাড়াও আরও আছেন চিরঞ্জিৎ, রজতাভ দত্ত। থ্রিলার ধাঁচের ছবি ‘বৃষ্টি তোমাকে দিলাম’ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব পাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত