তিন মাসের সন্তানকে বাঁচাতে নদীতে ঝাঁপ, মায়ের লাশ উদ্ধার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:১৮ পিএম

মুন্সিগঞ্জ সদরের চরআব্দুল্লাহ কুজিয়ারচর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে নিখোঁজ মা কোহিনুর রহমান ইভার (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে চরআব্দুল্লাহ নৌফাঁড়ি পুলিশ ভাসমান  অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত মোহাম্মদ নামে ৩ মাসের সন্তানের খোঁজ পাওয়া যায়নি।

কোহিনুর রহমান ইভা মুন্সিগঞ্জ শহরের শিলমন্দি এলাকার জিয়াউর রহমানের স্ত্রী। জিয়াউর রহমান একটি কোরিয়ান কোম্পানির প্রকৌশলী বলে জানা গেছে। সে স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার মোহাম্মদপুর ভাড়া থাকেন।

চরআব্দুল্লাহ নৌফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সোমবার বিকেলে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা এমভি ইমাম হাসান-২ নামে একটি লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। লঞ্চটি চাঁদপুরের ষাটনল এলাকার মেঘনা নদীতে পৌঁছালে ৩ মাসের সন্তান মোহাম্মদ নদীতে পড়ে গেলে সন্তানকে বাঁচাতে মা ইভা নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনায় মা ও সন্তান দুজনই মেঘনা নদীতে নিখোঁজ থাকে।

মঙ্গলবার বিকেলে ভাসমান অবস্থায় মা কোহিনুর রহমান ইভার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত