পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবু দাউদ প্রধানকে গতকাল মঙ্গলবার দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গসংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলের সিদ্ধান্তের বিরুদ্ধে সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আবু দাউদ প্রধান বলেন, ‘এখনো চিঠি পাইনি। তবে শুনেছি আমাকে বহিষ্কার করা হচ্ছে। আমি দলীয় নেতাকর্মী-সমর্থকদের চাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছি।’
