নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে সাত দিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা এ আদেশ দেন।
দন্ড প্ওায়া সুজিত দাসকে (২৬) গতকাল মঙ্গলবার সকালে নীলফামারী জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। সে ডোমার সদর ইউনিয়নের ছোট রাউতা দাসপাড়া মহল্লার বাসিন্দা। ডোমার থানার পুলিশ জানায়, সুজিত নবম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করে আসছিল।
গত সোমবার সকালে মেয়েটির মা ডোমার থানায় সুজিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে বিকেলে ডোমার পৌরবাজার এলাকা থেকে সুজিতকে আটক করে পুলিশ। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সুজিতকে সাত দিনের কারাদ- দেন আদালত।
