মেষ: কর্মচারীর অবহেলায় ব্যবসায় ক্ষতি হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো নয়। স্ত্রীর আয় বাড়বে।
বৃষ: শিল্প-সাহিত্যে বাধা আসতে পারে। প্রতিপক্ষকে আইন ও প্রচার-প্রকাশনা দ্বারা দমন করা সহজ হবে। কর্মে উন্নতি আছে।
মিথুন: কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। ঋণের টাকা আদায় হবে। শরীরে পীড়ার যোগ আছে
কর্কট: চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ আছে। সন্তানের উচ্চশিক্ষার সুযোগ আসবে। স্ত্রীর আয় বাড়বে।
সিংহ: দাম্পত্যজীবন জটিল রূপ ধারণ করবে। বন্ধুরা কাজে সহায়তা করবে। সমাজসেবায় আনন্দ বাড়বে।
কন্যা: আত্মীয়দের সহযোগিতায় কর্মস্থলে প্রতিকূলতার আশু সমাধান হবে। স্নায়ু দুর্বলতা বা অলসতা দেখা দেবে। সঞ্চয় বাড়বে না।
তুলা: সন্তানের শিক্ষায় সফলতার যোগ আছে। কর্মক্ষেত্রের অতৃপ্তি দূর হবে না। আয় বাড়বে।
বৃশ্চিক: স্নায়ুপীড়া দেখা দিতে পারে। বন্ধুদের জন্য অতৃপ্তি আসতে পারে। পরিবারে শান্তি বিরাজ করবে।
ধনু: সাংবাদিকদের কাজের পরিধি বাড়বে। প্রেমিকদের প্রেমে দ্বন্দ্ব দেখা দিতে পারে। যোগাযোগে ব্যয় বাড়বে।
মকর: ব্যবসায়ে বিনিয়োগ করার ঝুঁকি না নিলে ভালো হয়। আয় ও সঞ্চয় ভালো হবে। তবে গায়ে ব্যথা হতে পারে।
কুম্ভ: বিবাহিত জীবনে অশান্তির যোগ আছে। সতর্ক না হলে বিবাহবিচ্ছেদ ঘটতে পারে। আত্মীয়রা অশান্তি বাড়াবে।
মীন: বিদেশ গমনের ভিসা পাওয়া সহজ হবে। পরিবারের সদস্যদের জন্য ওষুধে ব্যয় বাড়বে। পরিচিত লোকজন অর্থনৈতিক ক্ষতির চেষ্টা করবে।
