পাকিস্তান সেনাবাহিনীকে নিয়ে গর্বিত আফ্রিদি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৫ পিএম

পাকিস্তানের ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি তার দেশের সেনাবাহিনীকে নিয়ে গর্বিত বলে জানিয়েছেন। বুধবার নিজের ফেসবুক পেজে তিনি ভারত-পাকিস্তান চলমান উত্তেজনায় নিজ দেশের প্রশংসা করেছেন।

পাকিস্তানে আটক ভারতীয় বাহিনীর এক সদস্যের ভিডিও ফেসবুকে সংযুক্ত করে আফ্রিদি লেখেন, 'এভাবে আমরা আমাদের শত্রুর সঙ্গেও আচরণ করি'।

১৪ ফেব্রুয়ারি ভারতের পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ওই হামলায় ভারতের ৪৯ জন সেনা প্রাণ হারান। এরপর থেকে উত্তেজনা বাড়ছে দুই দেশে। মঙ্গলবার পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারত।

বুধবার পাকিস্তানও বিমান হামলা চালায়। তবে দুই দেশই প্রতিপক্ষের বিমার ভূপাতিত করে বলে দাবি জানায়। পাকিস্তান ভারতীয় এক সেনাকে আটক করে। দেশটির গোয়েন্দা সংস্থা আটক অভি নন্দনের একটি ভিডিও প্রচার করে। যা নিজের ফেসবুকে দেন 'বুমবুমখ্যাত’ আফ্রিদি। 

তিনি আরো লেখেন, 'যুদ্ধ রোগের আক্রান্ত ভারতের এখনই এসব বন্ধ করা উচিত। আমরা একটি শান্তিপ্রিয় জাতি এবং এসবের একমাত্র সমাধান হচ্ছে সংলাপ যা আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান তার ভাষণে ইতিমধ্যে প্রস্তাব করেছেন'।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত