মোহাম্মদপুরে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪১ এএম

রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল মালিক জানান, গতকাল বুধবার রাত ৯টার দিকে শ্যামলী শিশু পার্কের সামনে ছিনতাইয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো মো. টিটু (২৮), শ্রাবণ (১৮), সাগর (১৮) ও নিজাম (১৮)। তাদের কাছ থেকে তিনটি চাকু, চারটি ব্লেড ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত