ট্রেন্ট বোল্টের ১৩তম ওভারের প্রথম তিন বলেই তিনটি চার হাঁকালেন। এক বলের ব্যবধানে হাঁকালেন আরো একটি। তবে ওই ওভারের তৃতীয় চারেই ২৬তম ফিফটির দেখা পেয়ে যান তামিম ইকবাল। এই ড্যাশিং ওপেনারের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৬ ওভার শেষে ৮৮/১।
বৃহস্পতিবার হ্যামিল্টনের সেডন পার্কে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
তামিম ইকবাল ও সাদমান হোসেন দারুণ শুরু করলেন। উদ্বোধনী জুটিতে এই দুজন যোগ করেন ৫৭ রান। দারুণ খেলতে খেলতে সাদমান ফেরেন ব্যক্তিগত ২৪ রানে। তাকে বোল্ট করে ফেরান ট্রেন্ট বোল্ড। এরপর তামিমের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন মুমিনুল হক।
তামিম ফিফটি তুলে নিয়েছেন ওয়ানডে ঘরনার ব্যাটিং করে। মাত্র ৩৭ বলে ফিফটি পূরণ করেন তিনি।
