পিরিয়ডে অতিষ্ঠ 'ফিফটি শেডস অব গ্রে'র নায়িকা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫২ পিএম

পিরিয়ড নিয়ে তীব্র সমস্যায় ভুগছেন ফিফটি শেডস অব গ্রে'র নায়িকা ডাকোটা জনসন। এ সময় তার শরীরের হরমোনের পরিবর্তন ঘটে নানা সমস্যা তৈরি হয় বলে জানান তিনি।

ডাকোটা গত সপ্তাহে একটি লাইফস্টাইল ম্যাগাজিনকে জানান, 'প্রতি মাসের এই কয়েকটা দিন আমার কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। হরমোনের পরিবর্তন আমার মনে খুবই খারাপ প্রভাব ফেলে। এছাড়াও শারীরিক সমস্যা তো আছেই'।

'এমনকী চিকিৎসকেরাও বুঝতে পারেন না আমাকে ঠিক কী ধরনের ওষুধ দেওয়া উচিত। এই সমস্যায় বার্থ কন্ট্রোল যে সব পিল দেওয়া হয় তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। পিরিয়ড আমার জীবন শেষ করে দিল।'

২৯ বছর বয়সী এ নায়িকা জানান, এ সময় তার শরীরে ও মস্তিষ্কে বিভিন্ন সমস্যা দেখা দেয়। 

সূত্র: ওমেন'স হেলথ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত