রাজশাহীর গোদাগাড়ীতে ব্যাটারিচালিত ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে ভারতীয় এক নারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার শিকারের পর গতকাল শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুদানা (৬৯) ভারতের মুর্শিদাবাদ থেকে রাজশাহীতে মেয়ে জহুরা খাতুনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি গোদাগাড়ী থেকে ব্যাটারিচালিত ভ্যানে চড়ে উপজেলার বাঙ্গাবাড়ি এলাকায় জামাতা আসাদুল ইসলামের বাড়ি যাচ্ছিলেন। সোনাদীঘির মোড়ে ওই ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সুদানা পড়ে গিয়ে আহত হন। ওই রাতেই তাকে রামেকে ভর্তি করা হয়।
গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোদাগাড়ীর সোনাদীঘির মোড়ে ওই নারী সড়ক দুর্ঘটনার শিকার হন বলে জেনেছি।
