টাঙ্গাইলের বাসাইলে উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ ঘটেছে। গতকাল সোমবার সকালে আওয়ামী লীগপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মতিয়ার রহমান গাউস ও স্বতন্ত্রপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দুটি মিছিল বের করে। ওই মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। তাদের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসাইল থানার ওসি এস এম তুহীন আলী জানান, দুই প্রার্থী একসঙ্গে মনোনয়ন জমা দিতে আসার পথে কর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
×
