গাংনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৩:৫৪ এএম

গাংনী উপজেলার কাজিপুরে মাদক কারবারিদের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে গাংনী পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই অজয় কুমার কু-ু জানান, নিহত সাজু মিয়া (৪০) কাজিপুরের বর্ডারপাড়ার বাসিন্দা। গত রবিবার রাত সোয়া ২টার দিকে গ্রামবাসীর কাছে গোলাগুলির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে দেশি একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা অজয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত