‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চাই জিরো টলারেন্স’

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০২:২৭ এএম

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জিরো টলারেন্সের দাবি জানিয়েছে হিন্দু, বৌদ্ধ ও  খিস্টান সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানান সংগঠনের নেতারা। মানবাধিকারকর্মী প্রিয়া সাহার পিরোজপুরের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ঢাকার মিরপুরে কেন্দ্রীয় কালীমন্দিরে ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা  উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, ‘সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ তিনি বলেন, ‘আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জিরো টলারেন্স চাই।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতিম-লীর সদস্য অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে যে নোংরা পাঁয়তারা শুরু করেছে, এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স ও অঙ্গীকারের বাস্তবায়ন চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত