বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার জাতীয় পাট দিবস-২০১৯ এবং বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ফটোসেশনে অংশ নেন।

উদ্বোধনী ভাষণে পাটের উৎপাদন বৃদ্ধি এবং পাট ও পাটপণ্যের রপ্তানির জন্য উদ্দীপক সুবিধা (ইনসেনটিভ) প্রদানের কথা ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে দেখা যায় বিভিন্ন পাটপণ্য হাতে ক্যামেরার দিকে ঘুরে হাসিমুখে ছবি তুলছেন।

একটি স্টলে তাকে পাটের কার্পেট ও অন্যান্য পণ্যের মাঝখানে বসে ছবি তুলতে দেখা যায়।
অপর একটি স্টলে পাটের শাড়ি পরা কয়েকজন নারীকে জড়িয়ে ধরে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রীকে ছবি তুলতে দেখা যায়।
