সিলেট নগরীর কাজলশাহ এলাকার যুগলটিলা বেআইনিভাবে কাটার দায়ে ইসকন মন্দির কর্তৃপক্ষকে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সিলেট পরিবেশ অধিদপ্তর এক অভিযান চালিয়ে এ জরিমানা করে।
পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধভাবে যুগলটিলা কাটা হচ্ছে এমন খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) আলতাফ হোসেনের নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়।
এ সময় টিলা কাটার প্রমাণ পেয়ে ইসকন মন্দির কর্তৃপক্ষকে জরিমানা করা হয় এবং টিলাকাটা সম্পূর্ণরূপে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সাইফুল ইসলাম, সানোয়ার হোসেন প্রমুখ।
